[ দেশজুড়ে ]
মেহেন্দিগঞ্জে গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন গাবতলী বাজার থেকে সাত কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাজার সংলগ্ন ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার, তার স্ত্রী লাকী বেগম এবং আগৈলঝারা উপজেলার জামাল সরদারের ছেলে শাহেদ সরদার।
কাজীরহাট থানার ওসি মো. যুবায়ের জানান, সাত কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!