ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৮ মে ২০২৩
প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম ভাদুকে মৃত্যুদণ্ড এবং মামাকে হত্যার দায়ে ভাগ্নে আলাউদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি মামলায় অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের রেজাউল করিম ভাদু এবং যাবজ্জীবনপ্রাপ্ত হলেন- সদর উপজেলার পশ্চিম পারুলিয়ার আলাউদ্দীন।

Advertisement

জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের সঙ্গে মনোমালিন্য ছিল রেজাউল করিম ভাদুর। এছাড়া তার নামে দুটি হত্যা মামলাও ছিল। তাই প্রতিপক্ষকে ঘায়েল করতে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে নিজ স্ত্রী সোনাভান ও ৫ বছরের ছেলে হিটলারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি।

অন্যদিকে, পূর্ব শত্রুতার জেরে ২০০১ সালের ১৮ মে রাতে সদর উপজেলার পারুলিয়া সাকিন এলাকার বাড়ি থেকে মামা আব্দুর রশিদকে ডেকে নিয়ে পুরানাপৈল রেললাইনের পাশে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন ভাগ্নে আলাউদ্দীন। 

এই পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!