ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কীর্তনখোলা নদীতে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫০, ২০ মে ২০২৩
কীর্তনখোলা নদীতে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

বরিশাল নদীবন্দরের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ সাথী আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে বরিশাল নদীবন্দরের অভ্যন্তরীণ রুটের লঞ্চ টার্মিনালের পন্টুন সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাথী আক্তার ভোলা সদরের গুচ্ছগ্রাম এলাকার বশির মিয়ার মেয়ে।

জানা যায়, সাথী ঢাকায় থাকতো। সেখান থেকে বরিশাল নদীবন্দর এলাকায় ভাসমান মানুষদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ছিল।

Advertisement

বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে সাথী নদীতে পড়ে যায়। পরে বিষয়টি আমরা জানতে নদীতে উদ্ধার অভিযান শুরু করি।

বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল জলিল জানান, পন্টুনে থাকা লোকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শনিবার সকালে নদীতে থেকে ঐ কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!