[ দেশজুড়ে ]
বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবানের রোয়াংছড়িতে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল থেকে পাইক্ষ্যং পাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলির এ ঘটনায় এ পর্যন্ত ৩ জনের নিহতের ঘটনা ঘটেছে। পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
রোয়াংছড়ি থানার এসআই সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাত নামা ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা কোন সংগঠনের তাও নিশ্চিত করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!