[ দেশজুড়ে ]
স্ত্রীর যৌতুকের মামলায় আইনজীবী কারাগারে
চট্টগ্রাম আদালত- ফাইল ফটো
চট্টগ্রামে স্ত্রীর করা যৌতুকের মামলায় শুভ ধর নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া শুভ ধর পটিয়া উপজেলার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টারের বাড়ির অশোক কুমার ধরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা বলেন, স্ত্রীর করা যৌতুকের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবী শুভ ধর। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
.png)
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার এক তরুণীর সঙ্গে শুভ ধরের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বোনের বাসায় থাকতে শুরু করেন শুভ ধর। সেখানে তাদের একটি ছেলে সন্তান হয়। পরবর্তীতে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন শুভ ধর এবং তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন শুভ ধরের স্ত্রী।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!