সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে রোববার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, রোববার দুপুরে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলার পলাতক আসামি মো. ইউনুসকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত মাদক মামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে দীর্ঘ দিন আত্মগোপনে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক মামলা রয়েছে।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।