ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিউটিরত পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, এসআইসহ আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ২২ মে ২০২৩
ডিউটিরত পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, এসআইসহ আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে মহাসড়কে ডিউটিকালীন সময়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক এসআইসহ ৪ জন আহত হয়েছেন। 

রোববার গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

আহতরা হলেন, কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম, কনস্টেবল চালক আশিকুর রহমান, কনস্টেবল আফিকুল ও কনস্টেবল আবুল কালাম। 

Advertisement

বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, রোববার রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ হইতে মদনপুর পর্যন্ত পাপা-৪ টহল ডিউটিতে ছিলেন। এ সময় জাঙ্গাল এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িকে ট্রাক ধাক্কা দেয়।

এ সময় পুলিশের গাড়ি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে লেগে ধুমড়ে-মুচড়ে যায়। এতে এসআই আল ইসলাম ও চালকসহ আরো ৩ কনস্টেবল গুরুতর আহত হন। তারা বর্তমানে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!