[ দেশজুড়ে ]
২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
২০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক -ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে ২০ বোতল ফেনসিডিলসহ আলামিন হোসেন ওরফে আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার জয়পুর গ্রামের নুর ইসলামের ছেলে।
সোমবার দুপুর ২টার দিকে ঐ গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলামিনের বাড়িতে ফেনসিডিল জড়ো করে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জলেহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!