[ দেশজুড়ে ]
সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শশই এলাকা থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিজয়নগর উপজেলার শশই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে চেষ্টা চলছে।
তিনি আরো জানান, তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের নিচে চাপা পরে তিনি মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!