বৃহস্পতিবার সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম।
.png)
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহিদুল ইসলাম, আসাদুল, এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের দুলাল সরকার ও বেতিল চরের জাকির হোসেন।
জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। এ সময় পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম, আসাদুল, দুলাল সরকার ও জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কার্তুজের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
এপিপি মো. রফিকুল ইসলাম বলেন, আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন। তবে আসামিরা জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।