[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে সড়ক পারাপারের সময় নিথর সার্ভেয়ার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মের্সাস তুর্না এন্টার প্রাইজের (প্রাইভেট) সার্ভেয়ার খোকন (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের থানার হাটিকুমরুল মাছের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকনের বাড়ি শাহজাদপুরে বলে জানা গেছে।
তুর্না এন্টার প্রাইজের বালির ট্রাকচালক আব্দুল্লাহ্ বলেন, হাটিকুমরুল মাছের আড়ত এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরাটের কাজ চলছিল। খোকন আমাদের এখানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিলেন। আমাদের কোম্পানির ২০নং ট্রাকে থাকা কর্মীরা এসে দেখেন তার মরদেহ মহাসড়কে পড়ে আছে।
.png)
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ থানা হেফাজতে রয়েছে। কোম্পানির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে খোকনের সব তথ্য পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!