[ প্রবাস জীবন ]
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
আব্দুল কুদ্দুস- ফাইল ফটো
কুয়েতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
জানা গেছে, যশোরের রুপদিয়া উপজেলার কোতয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল কুদ্দুস। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
দেশটির স্থানীয় সময় সোমবার ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে সড়ক পারাপারের সময় আব্দুল কুদ্দুস নিহত হন।
.png)
নিহত আব্দুল কুদ্দুসের ভাগিনা ফয়সাল জানান, প্রায় দেড়যুগ আগে কুয়েতে আসেন আব্দুল কুদ্দুস। তিনি একটি সুপার মার্কেটে কাজ করতেন। ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্তমানে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে মর্গে রাখা আছে আব্দুল কুদ্দুসের মরদেহ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!