জাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ মে) দেশটির দক্ষিণাঞ্চলে গির্জাগামীদের বহনকারী বাস একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকসহ আরো ১২ জন গুরুতর আহত হয়েছেন। সেখানকার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।
আরো পড়ুন>> আজ আর্ন্তজাতিক মা দিবস
.png)
পুলিশের মুখপাত্র ড্যানি মাওয়ালে এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ২৩ জন নারী এবং একজন পুরুষ। তারা সবাই প্রাপ্তবয়স্ক। এছাড়া আহতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, জাম্বিয়ায় রাস্তার অবস্থা অনেক খারাপ এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শোকের ছাঁয়া নেমে এসেছে নিহতদের পরিবারে।
সূত্র: এএফপি