ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে সেনা সদস্যদের ওপর ভয়াবহ হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ১৩ মে ২০২৩
পাকিস্তানে সেনা সদস্যদের ওপর ভয়াবহ হামলা, নিহত ১৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই সেনা সদস্য।

শুক্রবার (১২ মে) সকালে মুসলিম অধ্যুষিত ওই এলাকায় হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীরা অনেককে জিম্মিও করেছে।

Advertisement

পাকিস্তান আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে জিম্মি হওয়া ব্যক্তিদের উদ্ধার করেছে সেনাবাহিনী।

আরো পড়ুন>> রাত পেরোলেই তুরস্কে নির্বাচন, তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় সেনাবাহিনীর ছয় সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া নারীসহ ছয়জন আহত হয়েছে।

সেনাবাহিনী জানায় হামলাকারীরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায়। পরে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!