গ্রেফতারকৃত মো. মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। বৃহস্পতিবার বিকেলে ঐ উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ছাত্রদল নেতা দেলোয়ার উপজেলার আড়াইবাড়ি এলাকার এক গৃহবধূর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে মোটা অংকের টাকা দাবি করেন। ভুক্তভোগী গৃহবধূ টাকা দিতে অস্বীকৃতি জানালে দেলোয়ার তার ভিডিও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ঐ গৃহবধূ কসবা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রদল নেতা দেলোয়ারকে গ্রেফতার করে। এরপর তার মোবাইল থেকে ভুক্তভোগী গৃহবধূর আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়।
.png)
ওসি আরো জানান, ছাত্রদল নেতা দেলোয়ারের বিরুদ্ধে কসবা ও ভৈরব থানায় আগে থেকেই ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।