ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া অপরাধ নয়, ভিডিও ফাঁস করা অপরাধ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ২ এপ্রিল ২০২৩
প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া অপরাধ নয়, ভিডিও ফাঁস করা অপরাধ
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা- ফাইল ফটো

বয়ফ্রেন্ডের সঙ্গে ১২ বছর আগে ভাইরাল হওয়া ‘অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও’ নিয়ে নতুন করে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বললেন, প্রাক্তন গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের কোনো অন্তরঙ্গ বিষয় ফাঁস করা অপরাধ। যেমনটা এসিড নিক্ষেপ করা অপরাধ। কিন্তু সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া কোনো অপরাধ নয়।

রোববার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এসব কথা বলেন প্রভা।

অভিনেত্রী বলেন, কেউ যদি আপনাকে হতাশ করে তাহলে তার প্রতি হিংস্র হতে পারেন না আপনি, এটা একটা অপরাধ।

Advertisement

তিনি আরো বলেন, অন্তরঙ্গ সেই ভিডিওটি ১২ বছর আগের। কিন্তু এটি জনসাধারণের বিনোদনের জন্য ছিল না। আমি বোকা ছিলাম যে এসব দৃশ্যধারণের অনুমতি দিয়েছিলাম (যদিও তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন)। কিন্তু তার অর্থ এই নয় আমি একজন...স্টার।

প্রভার ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট

প্রভা বলেন, আমি একজন অভিনেত্রী এবং এটি আমার একমাত্র পেশা। সেই বোকামির জন্য অনেক কিছু সহ্য করেছি আমি। কিন্তু কিছু মানুষকে ধন্যবাদ, যারা ছাড় না দেওয়ার জন্য আমাকে সম্মান করে। তারা আমার প্রশংসা করে। আমার মতো অধিকাংশ মানুষ আত্মহত্যা করে শুধু এই বিচারমূলক সমাজকে এড়িয়ে যাওয়ার জন্য। এ সমাজ ভণ্ডে পরিপূর্ণ। তারা নিজেদের জন্য কাজ করে এবং তারপরও অন্যদের বিচার করে।

এ অভিনেত্রী আরো বলেন, কিন্তু আমি একজন যোদ্ধা এবং নিজেকে নিয়ে খুব গর্বিত। এই বেকুব বিচার, ভণ্ডামি ও দ্বৈত মানের সমাজ আমাকে নিজের বলে আটকাতে পারবে না। ধারণা কী? আমি আসলে অনেক মানুষ দ্বারা অনুপ্রাণিত যে, কীভাবে জীবনকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে রাখতে হয় এবং কখনোই হাল ছাড়ি না।

প্রভা বলেন, যারা সাইবার বুলিং করে তারা খুবই সস্তা, অশিক্ষিত (যদিও তারা শিক্ষিত)। তাদের নিজের প্রচুর নোংরামো রয়েছে যা তারা ম্যানেজ করতে পারে না। এ কারণে অন্য লোকদের ধমক দিতে শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!