শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম।
.png)
মৃতের বড় বোন রাশিদা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় বিদ্যুতের একটি তার ঘরের ওপর পড়ে। তখন বিদ্যুৎ না থাকায় পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরদিন শুক্রবার সকালে জান্নাতি খেলা করার কথা বলে ঘরে ঢুকে আর বাইরে আসেনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে তারা ঘরে ঢুকে জান্নাতির মরদেহ দেখতে পান।
এসআই মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।