[ দেশজুড়ে ]
সাগরে মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খেজুরতলা এলাকায় শুক্রবার (২৬ মে) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুইজন অগ্নিকাণ্ডে হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, আলফা নোঙর এলাকায় অবস্থান করা মুহূরী-২ নামের ১টি লাইটার জাহাজ থেকে ভিএফএস মেসেজ পায় বন্দরের রেডিও কন্ট্রোল রুম। যাতে বলা হয়, ১টি মাছ ধরার নৌকায় আগুন লাগে। এরপরই ছুটে যায় কান্ডারি-এইট।
ফায়ার সার্ভিস জানায়, তাদের ২টি ইউনিট গেলেও নিজস্ব নৌযান না থাকায় তাদেরকে তীরেই অবস্থান করতে হয়। এ সময় বন্দরের সঙ্গে অগ্নিনির্বাপণে যোগ দেয় কোস্টগার্ড। তবে ভাটা থাকায় গভীর রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।
.png)
জানা যায়, নৌযানটি জ্বালানী তেল বহন করছিল। ফলে আগুন তীব্র আকার ধারণ করে। ঘটে ছোট ছোট বিস্ফোরণও।নৌযানটি লাইফবোট ছিল বলেও জানান অনেকে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!