[ দেশজুড়ে ]
মোংলায় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এনামুল শেখ নামে এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত এনামুল শেখ রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের বাসিন্দা। আহত মিলন শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, ঐ এলাকায় ড্রেজার দিয়ে বালু সরবরাহের পাইপ লাইনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তখন হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় এনামুল ও মিলন বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
স্থানীয় ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!