[ দেশজুড়ে ]
জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণচেষ্টা
ফাইল ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পিঞ্জু উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে।
এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন পিঞ্জু। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি পিঞ্জুকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে ২টি মামলাসহ মারপিট, চুরি ও অঙ্গহানির অভিযোগে ৭টি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ধর্ষণচেষ্টা
লিংক সফলভাবে কপি হয়েছে!