[ দেশজুড়ে ]
স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফাইল ছবি
রাজশাহীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে আজহার আলী নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আজহার নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলাকার বাসিন্দা।
.png)
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আখতারুল আলম বাবু জানান, আজহার আলী প্রায় তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে শ্বাসরোধে তাকে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এ মামলায় আদালত মঙ্গলবার এ রায় দেন।
তিনি আরো জানান, আসামি আজহারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!