[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী -ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ১৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পৌর শহরের খড়মপুর মাজার সংলগ্ন একটি চা দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের বরকত মিয়া ও চান্দি গ্রামের সোহাগ মিয়া।
.png)
বুধবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাতে পৌর শহরের খড়মপুর মাজার সংলগ্ন একটি চা দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ বরকত মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!