[ দেশজুড়ে ]
পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিম নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মিম একই এলাকার ফোরকান মিয়ার মেয়ে। মিম স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে যায় মিম। পরে বাড়ির পুকুরে গোসলের জন্য যাওয়ার পর আর ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের ভাসতে দেখে মিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!