[ দেশজুড়ে ]
হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আলীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শেখ আলীম উপজেলার যাত্রাপুর গ্রামের সিকিম আলীর ছেলে।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, বিকেলে শেখ আলীম ঘরের ফ্যানের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন শেখ আলীমকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!