ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ২১:৩৯, ৩০ মে ২০২৩
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে আবু বক্কর ওরফে টুলু (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার উথলী গ্রামের ঘোপের মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওরফে টুলু উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মেছের মন্ডলের ছেলে। 

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ড্রাগন বাগানে কাজ করার জন্য বের হন টুলু মিয়া। অন্য শ্রমিকরা কাজ শেষ করে দুপুরে বাড়িতে চলে আসেন। বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিয়ে বিকেলে বাড়িতে ফেরার কথা ছিল টুলু মিয়ার। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন ড্রাগন বাগানে গিয়ে তাকে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় দেখতে পান। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!