[ দেশজুড়ে ]
নোয়াখালীতে চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত যুবদল নেতা ইসমাইল
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইলকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে একইদিন ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইসমাইল উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
.png)
পুলিশ জানায়, বুধবার ভোরে চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ইসমাইলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেনবাগ থানায় চাঁদাবাজি, বিস্ফোরক, পুলিশের ওপর হামলা ও মারামারিসহ ৭টি মামলা রয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, বুধবার বিকেলে গ্রেফতার যুবদল নেতা ইসমাইলকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!