ভারতে পালানোর পথে আটক শীর্ষ সন্ত্রাসী ‘মোশা’
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোশা বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাসহ তার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভারতে পালানো পরে তাকে গ্রেফতার করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, মোশার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক, প্রতারণাসহ ৪০টির বেশি মামলা রয়েছে।
.png)
২৫ মে রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হন। ঐ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এছাড়া অন্য আরেকটি মামলা দায়ের করা হয়।
অপর দিকে, র্যাব গুলি ভর্তি ম্যাগাজিন ও পিস্তলসহ মোশারফ হোসেন ভূইয়া ও তার সহযোগী দেলোয়ার হোসেনকে রূপগঞ্জ থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়।