[ দেশজুড়ে ]
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া ঐ গ্রামের আবুল কালাম কালু মিয়ার ছেলে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান নাজমুল হক ঢালী জানান, দুপুরে রুবেল নিজ বসতঘরের জানালায় রং করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!