ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় লঞ্চ থেকে পড়ে যাত্রী নিখোঁজ, অনেক খুঁজেও মেলেনি অস্তিত্ব

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ৩ জুন ২০২৩
ভোলায় লঞ্চ থেকে পড়ে যাত্রী নিখোঁজ, অনেক খুঁজেও মেলেনি অস্তিত্ব
ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চ। ফাইল ছবি

ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মো. শাহাজাহান নামের এক যাত্রী। এ সময় লঞ্চের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে ব্যর্থ হয়।  

শুক্রবার রাত ৯টার দিকে ভোলার লালমোহন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রী শাহাজাহান শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। 

Advertisement

যাত্রীরা জানান, নিখোঁজ শাহাজাহান তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। তিনি ডেকের যাত্রী ছিলেন। এক সময় তিনি লঞ্চের পেছনের দিকে যান। এ সময় পা পিছলে নদীতে পড়ে যান। 

লঞ্চের মাস্টার মো. নোমান জানান, ঐ যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। উদ্ধারের চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নিখোঁজ ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!