ফোন না পেয়ে ফাঁস নিল কিশোর
ঝালকাঠিতে ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মহিউদ্দিন মৃতুল নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার কৃষ্ণকাঠি (মানপাশা টেম্পুস্ট্যান্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মহিউদ্দিন মৃতুল মৃত ফারুক হোসেনের ছেলে। তারা ঐ এলাকার আমির আলী হাওলাদারের বাড়িতে বাসাভাড়া নিয়ে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার।
.png)
মৃত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় ওয়ার্কশপে কাজ করতো। গত সাতদিন যাবৎ কাজে যায় না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় সে আত্মহত্যা করেছে।
মৃতের বড় বোন শান্তা বেগম বলেন, আমার বাবা ফারুক হোসেন ৭ বছর আগে মারা গেছে। তারপর আমার মা সোহাগ হোসেন নামে এক রং মিস্ত্রির সঙ্গে বিয়ে বসেন। সেই ঘরেই থাকতো ছোটো ভাই মৃতুল। তবে মৃত মৃতুল বেশির ভাগ সময় নেশা করতো।
সদর থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তবে এর বাইরে যদি কিছু থাকে সেটা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।