স্থানীয়রা জানান, টিনশেড দালানের চারটি কক্ষে মুদি, মোবাইল, কাপড় ও গো-খাদ্যের দোকান ছিলো। রাত দেড়টার দিকে টিনের চালার ফাঁক থেকে ধোঁয়া উড়তে দেখে নৈশ প্রহরী আশপাশের বাড়িতে ছুটাছুটি করে লোকজন ডাকে এবং পার্শ্ববর্তী মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেয়। খবর পেয়ে ঝালকাঠি সদর ও কাউখালী ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের ভেতরের সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিজ অর্থায়নসহ সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, আগুন কীভাবে লেগেছে তা নিয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।
.png)