[ দেশজুড়ে ]
বাবার কবর নিয়ে দুই ভাইয়ের মারামারি, আহত ৩
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন আহতরা। ডেইলি বাংলাদেশ
বাবার কবর নিজ সীমানায় রাখতে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। রোববার দুপুরে গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল জলিল, স্ত্রী পারুলা খাতুন ও ছেলে পারভেজ হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পারভেজ বলেন, দাদা দাদির কবর আমাদের জমির মধ্যে আছে। আমার চাচা দাদা দাদির কবরটি নিজেদের দখলে নিতে চায়। দাদা দাদির কবরটি আমাদের ভাগে রেখে তাদের অন্য জমি দিতে চাইলে তারাও কবর তাদের মধ্যে রাখতে চায়। এ নিয়ে চাচা আহারুলের সঙ্গে আমার বাবা আব্দুল জলিলের বাকবিতণ্ডার এক পর্যায়ে চাচা আহারুল ও তার ছেলে রিপন হোসেন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করা হবে।
.png)
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন জানান, আহত আব্দুল জলিলের মাথায় সেলাই ও বাকীদের জখম হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!