[ দেশজুড়ে ]
পানিতে ভাসছিল এক দিনের নবজাতক
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মেষের চর সর্দারপাড়া এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় ছিল মরদেহটি।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, রোববার বিকেলে মেষের চর সর্দারপাড়া এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- নবজাতকটি বেওয়ারিশ হওয়ায় কেউ সেখানে ফেলে রেখে যেতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!