[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর
ফাইল ফটো
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মাসুদা আক্তার (২৬) ঐ গ্রামের মো. ফরিদ মিয়ার স্ত্রী।
মৃতের স্বামী মো. ফরিদ মিয়া বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে রোদে কাপড় শুকানোর সময় জিআই তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন মাসুদা। এ সময় তা দেখে বাবা-মা ও ভাবি আমার স্ত্রীকে বাঁচাতে ছুটে যান। এতে তারা সবাই বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাদের সবাইকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদাকে মৃত ঘোষণা করেন। আমার স্ত্রী ৬ মাসের গর্ভবতী ছিলেন।
.png)
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!