[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের ১২ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৩ ও আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি এবং সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি রয়েছে।
রোববার দিবাগত রাতের বিভিন্ন সময় থেকে সোমবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!