ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরমে বেড়েছে হাতপাখার কদর

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৭ জুন ২০২৩
গরমে বেড়েছে হাতপাখার কদর
হাতপাখা- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় চলছে তীব্র তাপপ্রবাহ। টানা কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া মানুষের। এতে হাট-বাজার ও বিপণিবিতানে আসা মানুষের কাছে কদর বেড়েছে হাতপাখার।

কেন্দুয়া শহরের সাজিউড়া মোড়ে কথা হয় ভ্রাম্যমাণ হাতপাখা বিক্রেতা বাদল মিয়ার সঙ্গে। তিনি জানান, গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাতপাখার চাহিদা শুরু হয়। তবে গরম বেশি পড়ায় গত এক সপ্তাহ ধরে শহরে হাতপাখার কদর বেড়েছে। আকার ও মান ভেদে বাঁশের তৈরি এসব পাখা দিনে ৪০ থেকে থেকে ৫০টি বিক্রি হচ্ছে।

শহরের সাউদপাড়া মোড়ে কথা হয় হাতপাখা বিক্রেতা বকুল মিয়ার সঙ্গে। তিনি অন্য এলাকা থেকে বাঁশের তৈরি পাখা কিনে এনেছেন। এছাড়া কাপড় ও সুতার তৈরি পাখাগুলো ময়মনসিংহ জেলা হতে কিনে নিয়ে এসেছেন। তিনি ঘুরে ঘুরে শহরের কলেজমোড়, বাসস্ট্যান্ড ও কেন্দুয়া বাজারে বিক্রি করছেন এসব পাখা। প্রতিদিন ৩৫ থেকে ৪০টি পাখা বিক্রি করেন তিনি।

Advertisement

এদিকে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারিতে পাখার দামও বৃদ্ধি পেয়েছে। আগে বাঁশের হাতল দিয়ে তৈরি প্রতি পিস হাতপাখার দাম পড়তো নয় থেকে ১০ টাকা। এখন পাইকারিতে প্রতি পিস ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

কথা হয় শহরের দিগদাইর মোড়ে হাতপাখা কিনতে আসা ছবি আক্তারের সঙ্গে। তিনি জানান, প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। এজন্য তিনি বাসার জন্য চারটা হাতপাখা কিনেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!