বুধবার দুপুরে চকরিয়ার উত্তর হারবাং ভান্ডারিডেবা মোচারা মার্কেট এলাকায় মহাসড়কে মোটরসাইকেলে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মো. ফরহাদ হোসেন (২৫) গুরুতর আহত হন। ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম (২৩) নামে আরো একজন হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্রু। নিহত লক্ষীপুরের রামগঞ্জ এলাকায় ফরহাদ হোসেন।
.png)
এছাড়া টেকনাফের মেরিনড্রাইভে মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনা নিহত ইমারত মোল্লা (৩৮) যশোরের আবদুস সাত্তারের ছেলে। ইমারত মোল্লা ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। আহতরা হলেন- রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার শাহাজাহান মিস্ত্রির ছেলে রিদুয়ান, হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা গুরা মিয়ার ছেলে মোহাম্মদ আকতার এবং জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার অটোরিকশা চালক জয়নাল আবেদীন।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল এ তথ্য নিশ্চিত করেছেন।