বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকার এম এস এন্টারপ্রাইজ নামে গার্মেন্টসটিতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। আগুনের সূত্রপাত খুঁজে বের করার চেষ্টা চলছে।
.png)