ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাতির পায়ে পিষ্ট হলেন বৃদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৯, ৮ জুন ২০২৩
নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাতির পায়ে পিষ্ট হলেন বৃদ্ধ
ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে গোলাম কাদের নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ সাপেরগাড়ার রাজারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম কাদের উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত পুতুন আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাজারখোলা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন গোলাম কাদের। পরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য এম জাফর আহমদ বলেন, দুটি বন্যহাতি বিকেল থেকে রাজারখোলা পাহাড়ের ঢালে অবস্থান করছিল। স্থানীয় লোকজনও সতর্ক ছিলেন। সন্ধ্যায় গোলাম কাদের মসজিদ থেকে ফেরার পথে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

পেকুয়া থানার এসআই সামিম উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!