[ দেশজুড়ে ]
আখাউড়ায় দিনদিন কমছে পেঁয়াজের দাম
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বত্র হাট-বাজারে পেঁয়াজের দাম দিনদিন কমতে শুরু করেছে। গত তিন দিনের ব্যবধানে কেজিতে কমেছে ২৫-৩০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। পেঁয়াজের দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
শুক্রবার পৌর শহরের সড়ক বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫টাকা। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছিল ৮৫-৯০ টাকায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ কালের মধ্যেই ভারতীয় পেঁয়াজ সব জায়গাতে চলে আসার কথা রয়েছে। এলে দাম আরো কমার সম্ভাব না আছে।
পৌর শহরের সড়ক বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ সাহা জানান, গত তিন দিন আগে যে পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছিল শুক্রবার সকাল থেকে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আশা করছেন দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমে আসবে।
ক্রেতা দেলোয়ার হোসেন জলিল বলেন, গত তিন দিন আগে কেজি পেঁয়াজ ৯০ টাকা দিয়ে কেনা হয়েছে। আজ সকালে সেই পেঁয়াজ ৬০ টাকা করে কিনেছি।
ব্যবসায়ী মো. বাবুল মিয়া বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। আশা করছি দাম আরো কমবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!