ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে এসেছে আমদানির ১৫ হাজার টন পেঁয়াজ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ৮ জুন ২০২৩
দেশে এসেছে আমদানির ১৫ হাজার টন পেঁয়াজ 
ফাইল ফটো

আমদানির ঘোষণার পর এখন পর্যন্ত ১৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ১৫ হাজার টন। 

এর আগে, গত রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Advertisement

এরপর থেকে দেশের বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করে। যার প্রভাব এরই মধ্যে বাজারে পড়তে শুরু করেছে। এক লাফে বাজারে পেঁয়াজের দাম বেশ কমেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পেঁয়াজ
লিংক সফলভাবে কপি হয়েছে!