[ অর্থনীতি ]
দুইদিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন
ফাইল ফটো
দুইদিনে (সোম ও মঙ্গলবার) ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যেই দেশে এসেছে ১ হাজার ২৮৮ মেট্রিক টন পেঁয়াজ।
মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল রোববার থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৮৮ মেট্রিক টন আমদানিকৃত পেঁয়াজ দেশে এসেছে। আর গতকাল সোমবার থেকে আজ পর্যন্ত দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পেঁয়াজ
লিংক সফলভাবে কপি হয়েছে!