[ অর্থনীতি ]
তিনদিনে এলো ৮৩০০ টন পেঁয়াজ
ফাইল ফটো
গত তিনদিনে চার লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরমধ্যে বাংলাদেশে এসেছে আট হাজার ৩০০ টন পেঁয়াজ।
বুধবার পেঁয়াজ আমদানির সবশেষ তথ্যে এ কথা জানায় কৃষি মন্ত্রণালয়।
দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে।
.png)
অনুমোদন দেওয়ার পরপরই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০-২৫ টাকা কমে যায়। এরপর মঙ্গলবার ৬ জুন থেকে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে।
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভোক্তা-স্বার্থ রক্ষায় ৪ জুন বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!