ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে ২ গরু হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ৯ জুন ২০২৩
চুরি করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে ২ গরু হত্যা
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গরু ছুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে দুইটি গরুকে ছুরিকাঘাতে হত্যা করেছে চোরের দল। এ সময় গরুর মালিক জহিরুল ইসলাম তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার আমিশা ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকে শতশত মানুষ মৃত গরুগুলো দেখার জন্য ঐ বাড়িতে ভিড় করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের একমাত্র উপার্জনের সম্বল ছিল গরু দুইটি। শুক্রবার ভোরে মুখোশ পরিহিত একদল চোর তাদের গোয়াল ঘরের তালা ভেঙে ভেতরে ডুকে পড়ে। অপরিচিত লোক দেখে গরুগুলো ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে চোরের দল চুরি করতে ব্যর্থ হয়ে পেটে ছুরিকাঘাত করে একটি অন্তঃসত্ত্বা গাভীসহ দুইটি গরু হত্যা করে। বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে গরুর মালিককেও ছুরিকাঘাত করা হয়।  

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!