রোববার সকালে উপজেলার বালিয়া পুকুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার আরাজি চন্দনচহট গ্রামের খতিমুদ্দিনের ছেলে আলীম উদ্দীন এবং একই গ্রামের দরবারু আলীর ছেলে আবুল হোসেন। আলীম উদ্দীন এবং আবুল হোসেন সম্পর্কে চাচা-ভাতিজা। পেশায় তারা গরু ব্যবসায়ী ছিলেন।
বালিয়াডাঙ্গী থানার এসআই সোবহান আলী জানান, সকালে উপজেলার বালিয়া পুকুর এলাকায় অটোরিকশা, নসিমন এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এছাড়া বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
.png)