[ দেশজুড়ে ]
জয়পুরহাটে ফসলের মাঠে মিলল কৃষকের লাশ
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের কালাই উপজেলায় ফসলের মাঠ থেকে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সিউল ইসলাম দক্ষিণ পাকুরিয়া গ্রামের রইচ উদ্দিন মন্ডলের ছেলে।
কালাই থানার ওসি এসএম মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!