[ দেশজুড়ে ]
কক্সবাজারে বনে বাচ্চা হাতির মৃত্যু
ছবি সংগৃহীত
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের ছনখোলা এলাকার সংরক্ষিত বনে একটি অসুস্থ বাচ্চা হাতি মারা গেছে।
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা হাতিটি মারা যায়। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের ছনখোলার আগা নামক সংরক্ষিত বনে একটি অসুস্থ বাচ্চা হাতি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাহারায় থেকে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করেন। রোববার সকালে হাতিটি মারা যায়। হাতির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!