ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে বন্য হাতির মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১৮ নভেম্বর ২০২২
সীমান্তে বন্য হাতির মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা পাঁচগাও সীমান্তে বাংলাদেশের হাতিবান্ধা সীমানায় পাহাড়ি বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সীমান্ত পিলার ১১৪৩-১ এস পিলারের নিকট হাতিটিকে মরে পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

তাদের দাবি, ধান খাওয়ায় পেট ফুলে হাতিটির মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানায়, ভারতের পাহাড় থেকে গত কয়েকদিন ধরে দলে দলে হাতি আসছে। কলমাকান্দা উপজেলার সীমান্ত ইউনিয়ন রংছাতির বেদগড়া হাতিবান্ধা গ্রামে সম্পতি এক কৃষকের মৃত্যুও হয়েছে। 

Advertisement

গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, হাতির ভয়ে তারা জমিতে যাওয়া আসা করতে পারছেন না। একসঙ্গে ২০ থেকে ৩০টি হাতি ঢুকে পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলেও আটটি হাতি ঢুকে পড়ে গ্রামের ধানক্ষেতে। পরে রাতে বাকিগুলো চলে গেলেও শুক্রবার সকালে কৃষক মনসুর আলীর ধানের জমিতে একটি হাতি মরে পড়ে থাকতে দেখেন তারা। 

এদিকে, গত দুইদিন আগে একই স্থানে হাতির পায়ে পিষ্ট হয়ে স্থানীয় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!