রোববার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।
নিলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য সিদ্দিক মিয়া জানান, করিম ও আসাদ নামে দুইজন নৈশপ্রহরী বাজার পাহারা দিতেন। ঘটনার রাতেও তারা বাজারের দুইপাশে দুইজন বসে পাহারায় ছিলেন। আসাদ রাতের কোনো একসময় করিমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার পাহারা দেওয়ার স্থানে যান। সেখানে গিয়ে করিমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন তিনি।
.png)
নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সালাম জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় কে বা কারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।