সোমবার (১২ জুন) রাত ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পালহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাসলিমা বেগম পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
.png)
এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজাপুরগামী অটোরিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন। ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।